― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরবাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চওনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক উপজেলার শ্রীপুর এলাকার মো. ওসমান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হক তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামেন। মাছ ধরার এক পর্যায়ে বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুনঃ নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে কাজী হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম জানান, হাসপাতালে আনার আগেই ফজলুল হক মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।