― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাপরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ তীব্র শীতের এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১০২ নং চরপদ্মা মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন আবু নাঈম। সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিহাব আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দৌলতখানের মদনপুর ইউনিয়ন একটি বিচ্ছিন্ন চরাঞ্চল, যেখানে মানুষের জীবনমান উন্নয়নের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। তীব্র শীতের কারণে চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। অনেকের ঘরে শীত প্রতিরোধের কোনো উপকরণ নেই। এ অবস্থায় সংস্থাটি তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।

সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ বলেন, “দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তশালী ও সচ্ছল ব্যক্তিদের উচিত এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ূনঃ টঙ্গীতে অসহায় শিশু ও হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক মো. সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু নাঈম, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম, শিশু বিষয়ক সম্পাদক আয়শা আক্তারসহ কার্যনির্বাহী সদস্য নাসিম, নুর জাহান নিলা, বশির, শফিকুল ইসলাম এবং আরও অনেকে।

আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা, যেমন দৈনিক আজকের বাংলা ভোলার প্রতিনিধি মো. সোহেল, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার প্রতিনিধি তানজিল হোসেন এবং প্রতিদিন বরিশাল পত্রিকার প্রতিনিধি মো. সবুজ খান।

উল্লেখ্য, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এর ধারাবাহিকতা সমাজের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।