― Advertisement ―

spot_img

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিলকিস বেগম (৪১) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে।

বিলকিস বেগম শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও কোনো উন্নতি হয়নি।

স্থানীয়রা জানান, অসুস্থতার কারণে গত তিন মাস ধরে বিলকিস তার বাবার বাড়ি চন্দ্রখানা কদমতলায় চিকিৎসাধীন ছিলেন। শরীরিক যন্ত্রণা বাড়তে থাকায় তিনি সবার অজান্তে বাড়ির গোয়াল ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরের যুবলীগ নেতা ও ইউপি প্যানেল চেয়ারম্যান আরিফের মরদেহ উদ্ধার

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”

স্থানীয়রা ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন।