― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাজয়পুরহাটে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে বিদ্যুৎ বিতরণ কোম্পানি নেসকোর গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার সংযোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলন। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ বিশাল চত্তর (পাঁচুরমোড়) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আহ্বায়ক তারেক হাসান সাগর। বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব নাজমুল হোসাইন, সদস্য রফিক উদ্দিন, মাসুমা বেগম, আবু তাহের এবং নুর মোহাম্মদ প্রমুখ।

বক্তারা প্রিপেইড মিটার সংযোগ প্রকল্পকে ফ্যাসিবাদী সরকারের সময় নেওয়া এক অনৈতিক উদ্যোগ বলে উল্লেখ করেন। তারা জানান, প্রিপেইড মিটার সংযোগ জনগণের ওপর চাপ সৃষ্টি করছে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিবর্তে ভোগান্তি বাড়াচ্ছে। তারা এই প্রকল্প বাতিলের দাবি জানান।

আরও পড়ুনঃ নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে বিদ্যুৎ বিতরণ কোম্পানি নেসকোর অফিস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বিপুলসংখ্যক নাগরিক অংশ নেন এবং প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে আহ্বান জানান।