― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান

সখীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটে অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ এবং বন বিভাগের ১৫২ টুকরা শাল ও গজারি কাঠ জব্দ করা হয়।

টাঙ্গাইল বন বিভাগের নির্দেশনায় সহকারী বনসংরক্ষক মো. আবু সালেহের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন সখীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, এবং বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই রাজশাহীর চার কলেজের ভর্তি কার্যক্রম

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন বলেন, “অবৈধ করাতকল উচ্ছেদ এবং বন বিভাগের সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানের মাধ্যমে বনবিভাগের সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।