― Advertisement ―

spot_img

৪৭তম বিসিএসে বুটেক্সের ১৮ শিক্ষার্থীর সাফল্য

বুটেক্স প্রতিনিধিঃ ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রবিবার (২৮ জুন) সরকারি কর্ম কমিশন (পিএসসি)...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ পৌর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম চাইনিজ। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাবিবুর রহমান শেলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল হক বুলু, পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান এবং সদস্য সচিব এএইচএমএম জামাল বাচ্চু।

আরও পড়ুনঃ অবশেষে গুচ্ছ থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্তে ববি কর্তৃপক্ষ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম।

বক্তারা দলীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য অর্জনে কর্মীদের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন নেতৃবৃন্দ।