― Advertisement ―

spot_img

৪৭তম বিসিএসে বুটেক্সের ১৮ শিক্ষার্থীর সাফল্য

বুটেক্স প্রতিনিধিঃ ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রবিবার (২৮ জুন) সরকারি কর্ম কমিশন (পিএসসি)...
প্রচ্ছদসারা বাংলাশেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র পালায়নি: এ্যানি

শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র পালায়নি: এ্যানি

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র আজও রয়ে গেছে। আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি এখনো আমাদের মনে গভীর দাগ কেটে আছে, যা কখনোই ভোলা সম্ভব নয়।

বুধবার(২২ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্ররাজনীতির কথা স্মরণ করে এ্যানি বলেন, “আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছাত্ররা ক্যাম্পাসে ঠিকমতো আসতে পারতো না। ছাত্রদলসহ বিরোধী দলের শিক্ষার্থীদেরকে খেলাধুলা, পড়াশোনা ও পরীক্ষা থেকেও বঞ্চিত করা হতো। এই অমানবিক পরিস্থিতি তরুণ ও যুবসমাজের ওপর গভীর প্রভাব ফেলেছিল।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছেন, তারা একত্রিত হয়েছেন। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। তবে এটি যেন কেবল একটি সাধারণ ঐক্য না হয়ে, ইস্পাতকঠিন ঐক্য হয়। আমাদের মধ্যে তারুণ্যের শক্তি থাকতে হবে। কারণ তারুণ্য ও ছাত্রদলের শক্তি একত্রে হাইভোল্টেজ শক্তিতে পরিণত হয়েছে, যা ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছে। সামনে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, সেও একইভাবে পরাজিত হবে।”

আরও পড়ুনঃ চমেকের বার্ণ ইউনিট নির্মাণে পাহাড় কাটা, পরিবেশকর্মীদের প্রতিবাদে গাছ রোপণ

এ্যানি বলেন, “তারুণ্যের শক্তি ইলেকট্রিসিটির চেয়েও বেশি। এই শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন এবং সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।