― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাকুড়িগ্রামের উলিপুরে দুস্থ বৃদ্ধার বসতভিটা দখল, থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে দুস্থ বৃদ্ধার বসতভিটা দখল, থানায় অভিযোগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জোরপূর্বক এক অসহায় বৃদ্ধার বসতভিটা দখল করে গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। শনিবার (১ ফেব্রুয়ারি) উলিপুর থানার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোসাম্মদ খোতেজা বেগম (৬০) অভিযোগ করেন, স্থানীয় চাঁন মিয়া, শাহাবুদ্দিন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতভিটা দখল করে। এ সময় বাধা দিলে তারা বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

বৃদ্ধা খোতেজা বেগমের বড় ছেলে মো. আজিজুল হক জানান, তার বাবা আব্দুল মালেক মারা যাওয়ার পর তারা দীর্ঘদিন ধরে ওই বসতভিটায় বসবাস করছেন। তিন ছেলে ঢাকায় কাজ করায় বৃদ্ধা মা একাই সেখানে থাকতেন। তাদের বসতভিটা (দাগ নং ৭৪৭, খতিয়ান নং ২৭৭) প্রায় ৩.৭৫ শতক জমি দখল করে চাঁন মিয়া ও তার সহযোগীরা সুপারি ও অন্যান্য গাছ কেটে নিয়ে গেছে।

আজিজুল হক বলেন, “আমরা থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু অভিযুক্তরা উল্টো আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।”

স্থানীয়রা জানান, বৃদ্ধা খোতেজা বেগম স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে ওই বসতভিটায় বসবাস করে আসছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানরা ঢাকায় থাকে, আমি এখন কোথায় যাব? আমাকে কি গাছতলায় থাকতে হবে?”

আরও পড়ুনঃ সংবিধান শিক্ষার্থীদের কল্যাণে গড়াঃ ইবিতে শিবির সভাপতি

অভিযুক্ত চাঁন মিয়া ও শাহাবুদ্দিন দাবি করেন, “ওরা যদি আমাদের কাছ থেকে জমি পায়, তাহলে আমিন এনে মেপে নিক। তবে ওই জায়গায় আমাদের সুপারি গাছ ছিল, তাই আমরা সেগুলো তুলে নিয়েছি।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।