― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

মধুপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, হাসপাতালের কনসালট্যান্টবৃন্দ, আরএমও, মেডিকেল অফিসার, নার্সিং অফিসারসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুনঃ রাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রীদের জন্য ইফতার আয়োজনের

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন ক্যাডারের কর্তৃত্ববাদী মনোভাবের কারণে স্বাস্থ্য ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত এই বৈষম্য নিরসনের দাবি জানান এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

কর্মসূচির কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটলেও চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।