― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাফিলিস্তিনি গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনি গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান গণহত্যা, ইসরাইলি আগ্রাসন, বর্বর গণহত্যা এবং গাজা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল, হরতাল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় পৌর শহরের বিজয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম সমিতির সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিকে সমর্থন জানিয়ে শহরের দোকান মালিক সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রাখেন বিক্ষোভকারীরা। এরপর তারা শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা কুখ্যাত ইসরাইলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন এবং তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে কুড়িগ্রাম উলিপুরে বিক্ষোভ মিছিল

পরে প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, ছাত্র ও যুবনেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন এবং ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধের জোর দাবি জানান।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ, শিশু ও নারীদের হত্যা এবং ঘরবাড়ি ধ্বংস করে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করার এই মানবতাবিরোধী অপরাধ বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। মুসলিম উম্মাহসহ বিশ্বের শান্তিকামী মানুষদের এখনই ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”