― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি'র নতুন দুটি বিওপি উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র নতুন দুটি বিওপি উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধীনে দুটি নতুন বিওপি (বর্ডার আউট পোস্ট) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সুরানপুর ও খড়কপুর এলাকায় নবনির্মিত বিওপি দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি। প্রথমে খড়কপুর এবং পরে সুরানপুর বিওপি উদ্বোধনের মাধ্যমে তিনি কার্যক্রমের সূচনা করেন।

দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতে ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাঙ্গা বিওপির দুরত্ব ও দায়িত্ব এলাকা বিস্তৃত হওয়ায় কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। এসব বিষয় বিবেচনায় এনে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় নতুন বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী আয়োজনে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন পর্যায়ের স্টাফ অফিসার ও সৈনিকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ রাজশাহীতে সরকারি পুকুর দখল ও চাঁদা দাবিতে আ.লীগের সন্ত্রাসী হামলা, আহত ৫

প্রধান অতিথি বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই দুটি নতুন বিওপি কার্যক্রম শুরু করায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে এবং চোরাচালান দমন কার্যক্রমে গতি আসবে। তিনি স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বিজিবির কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজিবি সদস্যরা ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।