― Advertisement ―

spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে ধান খেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সখীপুরে ধান খেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ধান খেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধান খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সঙ্গে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপর দীর্ঘ সময়েও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

বৃহস্পতিবার ভোরে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ধান খেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোশারফ হোসেন বলেন, বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ রামগঞ্জ পৌরসভায় ইজারায় রাজস্ব ধস: উন্নয়ন ব্যাহত হওয়ার শঙ্কা

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।