― Advertisement ―

spot_img

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি...
প্রচ্ছদসারা বাংলাগণসংযোগ উপলক্ষে ফুলবাড়ীতে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

গণসংযোগ উপলক্ষে ফুলবাড়ীতে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ৩টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ী সদর ইউনিয়ন ও শহর শাখার যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি রাফিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জামায়াত কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইউনুছ আলী। এছাড়াও বক্তব্য দেন ফুলবাড়ী শহর শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ ও উপজেলা বাইতুল মাল সেক্রেটারি (অর্থ বিষয়ক সম্পাদক) বেলাল হোসেন।

আরও পড়ুনঃ ইবি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ছাত্র ইউনিয়নের মানবিক আয়োজন প্রশংসিত

সাধারণ সভায় বক্তারা দলের গণসংযোগ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামী মূল্যবোধের কথা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সভা শেষে আগতদের মাঝে দলের প্রচারপত্র বিতরণ করা হয়।