― Advertisement ―

spot_img

চোরের স্বীকারোক্তিতে বারবার বদল, স্যানিটারি মিস্ত্রিকে ফাঁসানোর অভিযোগ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে এক অটোরিকশাচালকের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় এক যুবকের কথিত স্বীকারোক্তিকে ঘিরে তৈরি হয়েছে নানা...
প্রচ্ছদসারা বাংলাভোগাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

ভোগাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের নিজপাড়া গ্রামের শিমুলতলা ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো পাশে নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা দ্রুত নালিতাবাড়ী থানায় খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র, হাতঘড়ি ও মানিব্যাগের মাধ্যমে স্বজনরা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। নিহত যুবক হলেন উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা মহাখালি গ্রামের মুদিদোকানি সামিদুল ইসলামের ছেলে ও পেশায় রঙমিস্ত্রি জাহাঙ্গীর আলম (৩০)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পারিবারিক কলহের কারণে জাহাঙ্গীরের বিবাহ বিচ্ছেদ ঘটে। সম্প্রতি স্থানীয় মাদক কারবারি আলমগীরের সঙ্গে তার বিরোধ চলছিল। নিহতের পরিবারের অভিযোগ, সেই বিরোধের জেরে আলমগীর জাহাঙ্গীরকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম হারুন বলেন, “জাহাঙ্গীর বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ তার মরদেহ নদীতে ভেসে ওঠায় পুরো বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।”

আরও পড়ুনঃ ইবিতে আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জাহাঙ্গীর। মাদকাসক্ত থাকার কারণে প্রথমদিকে পরিবার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”

তিনি আরও জানান, মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।