spot_img

― Advertisement ―

spot_img

২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রব অঙ্গ-সংগঠনের অন্তত ২০ জন কর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ। পরে রামগতি মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল বেপারীর আড়তে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ইলিশটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী অজি উল্যাহ বেপারী।

জানা যায়, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝি ১০ জন জেলেকে নিয়ে তিন দিন আগে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার রাতে জাল তোলার সময় তার জালে ধরা পড়ে বিশাল এই ইলিশটি। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে মফিজ মাঝি বলেন, “তিন দিন সাগরে মাছ শিকারের পর বৃহস্পতিবার রাতে জাল তুলতে গিয়ে বড় এই ইলিশটি পাই। এমন বড় ইলিশ ধরা আমাদের জন্য আনন্দের বিষয়। আড়তে এনে ১০ হাজার টাকায় বিক্রি করেছি।”

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু বলেন, “অভিযানের শেষ দিনে এমন একটি বড় ইলিশ পাওয়া সত্যিই আনন্দের। মফিজ মাঝি আজ আমাদের ঘাটে প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।”

আরও পড়ুনঃ পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আড়তদার হেলাল বেপারী বলেন, “মফিজ মাঝি আমাদের গদিতে বড় ইলিশসহ আরও অনেক মাছ নিয়ে আসেন। এর মধ্যে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এমন দাম আগে কখনো দেখিনি।”

ইলিশটি ক্রয়কারী অজি উল্যাহ বেপারী বলেন, “আমি মাছটি ১০ হাজার টাকায় কিনেছি। ঢাকার মোকামে পাঠাবো। আশা করছি সেখানে এটি ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না, তাই চাহিদাও অনেক বেশি।”