spot_img

― Advertisement ―

spot_img

ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”।

আলোচনা সভায় ফুলবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান এবং প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।

আরও পড়ুনঃ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

বক্তারা বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে ইশারা ভাষার ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং সেবা কেন্দ্রের সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।