― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদজাতীয়নির্বাচননির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এতে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকদের ছুটি থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি ভোগ করার পর শ্রমিকদের দিয়ে পরবর্তীতে একদিন কাজ করাতে পারবেন কারখানা মালিকরা।

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।

আরও পড়ুনঃ সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটে ইবির ১১ সাবেক শিক্ষার্থী

উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সাপ্তাহিক সাধারণ ছুটি এবং ১২ ফেব্রুয়ারি বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।