
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার মাঝিড়া এলাকার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন, ছায়া ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে যুব সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামায়াতের যুব বিভাগ রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। গাছ লাগানো ও এর পরিচর্যা করাও ইবাদতের অংশ।
উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা কাওসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা যুব বিভাগের অফিস সেক্রেটারি ফারুক আহমেদ।
আরও ছিলেন, জেলা যুব বিভাগের প্রচার সেক্রেটারি আব্দুল কাদের, উপজেলা যুব বিভাগের সহসভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি ও আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল মান্নান সামাউন এবং উপজেলা সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক দেলাওয়ার হোসেন দুদু।
আরও পড়ুনঃ সংঘর্ষের পর জবিতে কড়া নিরাপত্তা, প্রশাসনের কাছে জকসুর ৯ দফা দাবি
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি শওকত হোসেন বেলাল, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব, উপজেলা সাংস্কৃতিক সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, উপজেলা সমাজকল্যাণ সেক্রেটারি আব্দুল হালিম ও মাওলানা কোরবান আলী, উপজেলা ক্রীড়া সম্পাদক আতাউর রহমান, উপজেলা সাহিত্য ও পাঠাগার সেক্রেটারি আবুল হাসান ও রাসেল আহমেদ, উপজেলা প্রচার সেক্রেটারি গোলাম আজমসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা।
আলোচনা সভা শেষে আম, কাঁঠালসহ বিভিন্ন বনজ প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার নয়টি ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়।



