― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাআদিতমারিতে পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আদিতমারিতে পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মো:রেজাউল করিম সোহেল, লালমনিরহাট: লালমনিরহাট আদিতমারী উপজেলা সারপুকুর টেপারহাট এলাকায় সোমবার (২৭ মে) দুপুরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (৩য় পর্যায়) আওতায়, সাপ্টীবাড়ী ইউপি চৌরাস্তার জেড আর মোড়- কুমড়ীরহাট পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাবেক সমাজকল্যান মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।


এলজিইডি আদিতমারীর বাস্তবায়নে ১.৫০ কিলোমিটার (১৫ শত) কিলোমিটার রাস্তা কাজের ১ কোটি ৩১ লক্ষ ৮৭ হাজার ৮৯২.৪ টাকা ব্যায়ে এ কাজের উদ্বোধনন করেন।


এ সময় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রোকৌশলী (অতিঃ দায়িত্বে) আলী হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান মনসুর উদ্দিন সরকার, সাপ্টীবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব ও সাবেক এপিএস ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও সারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী প্রমুখ।