― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

মোঃআবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরের উত্তর কাট্টলীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে সিটি গেট মোস্তফা হাকিম ডিগ্রী কলেজের পাশে গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, উত্তর কাট্টলী এলাকার একটি গার্মেন্টসের পাশে থাকা ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে।