― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাফুলপুরে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

ফুলপুরে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

ফুলপুর (ময়মনসিংহের)প্রতিনিধি:ময়মনসিংহে  ফুলপুরে মাদক ও জুয়াসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে ১৪ ও ১৫ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, জুয়া খেলার সামগ্রী, পৃথক দুই জায়গা থেকে ২২ ও ১৮ বোতল করে মোট ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাহিন মিয়া (১৯), আবু রায়হান (৩৫), আবুল বাশার (৩৮), হাসান সুমন (২১), ইব্রাহিম ঈমন (২০), মাসুদ (২৮) ও রুহুল (১৯)।

আরও পড়ুনঃ যাদুকাটা নদীর পাড় কাটায় ভিন্ন মেয়াদে ২৫ জনকে কারাদণ্ড  

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাদক সহ মোট চারটি মামলা রুজু হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।