― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসএতিমখানার শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মীদের নিয়ে জিবিপিএস'র ইফতার

এতিমখানার শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মীদের নিয়ে জিবিপিএস’র ইফতার

গবি প্রতিনিধিঃ

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) সংলগ্ন খেজুরটেক রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় গবি ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) উদ্যোগে খেজুরটেক ও কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

রমজানে সকলের মুখে হাসি ফোটাতেই এ আয়োজন। প্রায় ৪৫ জন মাদ্রাসার এতিমখানা শিক্ষার্থী এবং ১১ জন নিরাপত্তা কর্মী (রাতের প্রহরীদের) মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান যারা এই ক্যাম্পাসে রাতে পাহারা দেন এবং শিক্ষার্থীদের যাতায়াতে সহায়তা করেন, তাদের সাথে ইফতার করে খুবই ভালো লেগেছে।

জিবিপিএস’র ফ্যাকাল্টি এডভাইজার এফভিএএসের এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ রুকনুজ্জামান বলেন, গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোমি তরুন-তরুনীরা প্রকৃতি, জীবন – জীবীকার বিভিন্ন সুন্দর মুহুর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করার পাশাপাশি বরাবরই বিভিন্ন সামাজিক ও সেবামুলক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে, তারই অংশ হিসেবে আজকে তারা ইফতার মাহফিলের আয়োজন করেছিলো যেখানে এতিম কুরআনের হাফেজদের ইফতারি করানো হয়েছে। আমি জিবিপিএসের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা করি তাদের এধরনের কর্মকান্ডের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জিবিপিএস’র সভাপতি মোঃ রুমন হোসেন বলেন, জিবিপিএস প্রতিবছরই বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এবারে আমরা প্রথম অংশে মাদ্রাসার এতিমখানার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছি এবং দ্বিতীয় অংশে ক্যাম্পাসের রাতের প্রহরী নিরাপত্তা কর্মীদের মাঝেও ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে আমি আশা করছি।

এতিমখানার শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মী ছাড়াও ইফতারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক মানুষ অংশ নেয়। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর সংগঠনটির তৃতীয় ইফতার মাহফিল। ইফতার শেষে সংগঠনগুলো নিজেদের মাঝে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবিসাস প্রতিনিধি, জিএসভিএমসি ফটোগ্রাফিক ক্লাবের সদস্যবৃন্দ, ডিবেটিং সোসাইটির সভাপতি তৌসিফ ফারহান সুস্মিত, জিবিএমসি ক্লাবের সদস্যবৃন্দসহ, প্রমুখ উপস্থিত ছিলেন।