― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন

রাজশাহী কলেজে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” অঙ্গীকার নিয়ে রাজশাহী কলেজে তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ শুরু হয়েছে। এই উৎসবের মূল লক্ষ্য স্থানীয় ঐতিহ্য, সাহিত্য এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যার সমাধানে আমাদের বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হবে। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই পারে এই সংকট নিরসনে নতুন দিগন্তের সূচনা করতে।”

আরও পড়ুনঃ ইবিতে ঐক্যমঞ্চের আহ্বায়ক নাহিদ ও সদস্য সচিব পলাশ

তারুণ্যের উৎসব-২০২৫ এর মূল অঙ্গীকার, উদ্ভাবনী শক্তির বিকাশ: শিক্ষার্থীদের নতুন ধারণা ও চিন্তা বাস্তবায়নের সুযোগ তৈরি। পরিবেশ সুরক্ষা: পলিথিন ও প্লাস্টিক বর্জনের উদ্যোগ গ্রহণ। সোশ্যাল বিজনেস: শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়া।

উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আলোচনা সভা, মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবটি শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা এবং পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা।