― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির শেখ রাসেল হলে ধুমপানে নিষেধাজ্ঞা জারি

ইবির শেখ রাসেল হলে ধুমপানে নিষেধাজ্ঞা জারি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের রুম এবং হল গেটের অভ্যন্তরে ধুমপানসহ সকল প্রকার মাদক সেবনে নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন। এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হলের প্রভোস্ট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ রাসেল হলের আবাসিক ছাত্রদের জন্য হলের রুম এবং গেটের ভেতরে ধুমপান বা কোনো ধরনের মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের এই নির্দেশনা মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়েছে। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ ইবির পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

এ বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় জানতে পারি, হলের কিছু রুমে ধুমপান করা হচ্ছে, যা অন্য শিক্ষার্থীদের জন্য সমস্যা সৃষ্টি করছে। তাই এটি বন্ধ করতে এবং সবার জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমরা এই নির্দেশনা জারি করেছি।

হল প্রশাসনের এই উদ্যোগকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, এর মাধ্যমে হলের পরিবেশ আরও সুস্থ ও শান্তিপূর্ণ হবে।