― Advertisement ―

spot_img

আরসিআরইউর সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা নির্বাচিত

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপ-৫

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপ-৫

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “A better way to career journey”—এই অঙ্গীকারকে সামনে রেখে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব আয়োজিত প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে গ্রুপ-৫। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট উপস্থাপন করেন, যেখানে সৌর, বায়ু ও জলবিদ্যুৎ শক্তির বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ গুরুত্ব তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. জোবায়ের আহমেদের নেতৃত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ছয়টি গ্রুপ অংশ নেয়। বিচারকগণের মূল্যায়নে গ্রুপ-৫ প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নূহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের আজকের প্রেজেন্টেশনগুলো অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। নবায়নযোগ্য শক্তির বিষয়ে তাদের গবেষণা ও উপস্থাপন কৌশল প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে দেশ গড়ার ক্ষেত্রে এসব দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও তার উপস্থাপনায় মনোযোগ দিতে হবে, কারণ এটাই আগামী প্রজন্মের পথপ্রদর্শক শক্তি।”

আরও পড়ুনঃ রামগঞ্জে আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

বিজয়ী গ্রুপ-৫–এর সদস্যরা হলেন মাইশা, নাজমুস সাকিব, মৌমিতা প্রামাণিক এবং সৌদিয়া। তারা জানান, “এই বিজয় আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা সবাই মিলে সমানভাবে চেষ্টা করেছি এবং এই ফলাফল আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।”

এছাড়াও গ্রুপ-৪ দ্বিতীয় স্থান এবং গ্রুপ-৬ তৃতীয় স্থান অর্জন করে। অংশগ্রহণকারী দলগুলো বাংলাদেশের উন্নয়নশীল অবস্থান থেকে একটি উন্নত, পরিবেশবান্ধব দেশের পথে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।