spot_img

― Advertisement ―

spot_img

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি কর্মকর্তা সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায় 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের অনুষ্ঠিত সভায় নির্বাচনী তফসিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এবারের নির্বাচনে মোট ১৫টি পদে কর্মকর্তা প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পদগুলো হলো— সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, যুগ্ম সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন, প্রচার ও দপ্তর সম্পাদক ১ জন, সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক ১ জন, মহিলা বিষয়ক সম্পাদক ১ জন এবং নির্বাহী সদস্য ৬ জন।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত। এরপর ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ ও বিক্রয় করা হবে ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এবং ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত। একই দিন বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্লাব ভবন (মমতাজ ভবন) ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান (বাচ্চু) জানান, আমাদের নির্বাচন কমিশনে সদস্য সংখ্যা সাতজন। সকলেই কর্মকর্তা সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যেভোটার তালিকা যাচাই ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। 

উল্লেখ্য, কর্মকর্তা সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটির মেয়াদ হবে দুই বছর।

নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য নির্বাচন কমিশনের কার্যালয়, পরিবহন অফিস, কক্ষ নম্বর-১৩৬ এ যোগাযোগ করতে বলা হয়েছে।