― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসখুবি ক্যারিয়ার ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

খুবি ক্যারিয়ার ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তাজুল হোসেন তাজ ও সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসী ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফ নেওয়াজ। 

এছাড়াও সহ-সভাপতি তামান্না রহমান তন্নী ও তপন কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমানসহ ১৭ সদস্যের গভর্নিং বডি এবং ২৩ সদস্যের এক্সিকিউটিভ বডির মোট ৪০ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল ক্লাবটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ক্লাবের সকল গভর্নিং মেম্বারের নাম ঘোষণা করেন ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহরিয়ার ইসলাম এবং এক্সিকিউটিভ কমিটির নাম ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি মো. তাজুল হোসেন তাজ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক এবং সংগঠনটির উপদেষ্টা প্রফেসর মো. শরীফ হাসান লিমন। তিনি নতুন কমিটির সদস্যদের শুভকামনা জানান এবং দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সংঠনটিতে নতুন যুক্ত হওয়া সকল সাধারণ সদস্যদের অভিবাদন জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে Design Your Future শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সেশনের বিষয়বস্তু ছিলো ডিজাইন দক্ষতাকে ব্যবহার করে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায় এবং এই দক্ষতা কর্মজীবনে কিভাবে সাহায্য করে। আধুনিক বিশ্বের চাকরিদাতাদের কাছে ডিজাইনে দক্ষ চাকরি প্রত্যাশীদের চাহিদা নিয়েও উক্ত সেশনে আলোচিত হয়। এছাড়াও একই দিনে ক্লাব কর্তৃক আয়োজিত Creative Canvas শীর্ষক বেসিক ডিজাইন কম্পিটিশনের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।