― Advertisement ―

spot_img

জকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু হচ্ছে

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু হতে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু হচ্ছে

জকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু হচ্ছে

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু হতে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে পরিচালিত এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধি জানান, আগামী ১৫ মে থেকে কোর্সটির ক্লাস শুরু হবে। এতে অংশগ্রহণকারীদের এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সিভি তৈরি, পিডিএফ ও গুগল ফরম তৈরি এবং কম্পিউটারের বেসিক ধারণা দেওয়া হবে।

আয়োজকরা জানান, কোর্সটি অনলাইনে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারীরা লাইভ কিংবা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়া বিনামূল্যে প্রয়োজনীয় শিট সরবরাহ করা হবে এবং নিবন্ধনকারী প্রথম ৫০ জনকে ফ্রিতে ক্যানভা প্রিমিয়াম সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে ইশতেহার দেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সফট স্কিল ও হার্ড স্কিল—দুই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে হার্ড স্কিল বিষয়ক কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

তিনি আরও বলেন, জকসু ইউনিসেফের সঙ্গে চুক্তি করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ৮ থেকে ১০টি নতুন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতামূলক কোর্সের আয়োজন করা হবে। নামমাত্র ফি কিংবা অনেক ক্ষেত্রে বিনামূল্যে এসব প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা কর্পোরেট জগতে প্রবেশের জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জন করতে পারে।

কোর্সটির আয়োজক জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার স্কিল একটি অপরিহার্য দক্ষতা। সেই বাস্তবতাকে সামনে রেখেই এই ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করা হয়েছে। ১০ ঘণ্টাব্যাপী এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাইক্রোসফট অফিসের কাজ, সিভি তৈরি এবং প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে পারবেন, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।