― Advertisement ―

spot_img

ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মেহেদী-ওয়াকিফুল

ইবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মেহেদী-ওয়াকিফুল

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (মৃদুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াকিফুল ইসলাম মনোনীত হয়েছেন।

শনিবার (৯ মে) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি সাগর মাহমুদ, নোমান ইসলাম প্রান্তর ও হাসান মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী কল্লা আকবর, আব্বাস আহমেদ, শাহরিয়ার স্বাধীন ও শহীদ শেখ (সিয়াম)। সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আর হাসান আব্দুল্লাহ, ইমতেজ হোসেন সুমন, আবুল কালাম ও আকরাম হোসেন।

এছাড়া ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিম আক্তার তিথী, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সুবানা আক্তার, অর্থ সম্পাদক মারিয়া ফারজানা, সহ-অর্থ সম্পাদক রিয়াজুল হাসান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক নোমান হাসান নিলয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, মিডিয়া সম্পাদক হৃদয় মিয়া, আইন সম্পাদক অধিবা সুলতানা এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাবিয়া ইসলাম মৌরি দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আরাফাত আহমেদ রাহাত, সোহাগ আলম, সিয়াম ইসলাম, শারমা সাবুর, মারিয়া, আক্তার মিমিলা, আফরিন মিম, তাহমিদ রশিদ সুন, সায়েম জামান, আব্দুল্লাহ, মাহমুদ সুহাগ, আনিছুর রহমান ও নাফিসা তাবাসসুম প্রান্তি।

আরও পড়ুনঃ জকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু হচ্ছে

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াকিফুল ইসলাম বলেন, যারা তার প্রতি বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হবে তার প্রধান অঙ্গীকার। সকলের পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব একটি সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, এটি শুধু একটি পদ নয়, বরং জামালপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি অঙ্গীকার। তিনি বলেন, সমিতি সবসময় ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে এসেছে। নতুন কমিটির মূল লক্ষ্য হবে সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখা, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জেলার সুনাম আরও সমৃদ্ধ করা।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টাই একটি সংগঠনকে সফলতার শিখরে পৌঁছে দেয়। তাই নতুন কমিটির সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।