― Advertisement ―

spot_img

জবির দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন শুরু ১৫ অক্টোবর, ফি নিয়ে অসন্তোষ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে সমাবর্তনে অংশগ্রহণে যোগ্য গ্র্যাজুয়েটদের অনলাইন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাবিতে ধর্ষণচেষ্টার বিরুদ্ধে চলমান আন্দোলনে সংহতি জবি শিক্ষার্থীদের

জাবিতে ধর্ষণচেষ্টার বিরুদ্ধে চলমান আন্দোলনে সংহতি জবি শিক্ষার্থীদের

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পাশাপাশি শালীনতার নামে ‘মোরাল পুলিশিং’ বন্ধ, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা এবং জাবির প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।

সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু একের পর এক নিপীড়নের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য আন্দোলন করছেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি সংহতি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ জবির শ্রেণিকক্ষে ভিডিও কনটেন্ট তৈরির ঘটনায় দুই নবীন শিক্ষার্থী বহিষ্কার

আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আলম মারুফ বলেন, “যে প্রতিষ্ঠানের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা চাই অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

তিনি আরও বলেন, বিভিন্ন সময় যৌন নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে আন্দোলন হলেও অনেক ক্ষেত্রে এসব কর্মসূচি দমনের চেষ্টা দেখা যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের বিভিন্ন দাবির প্রতিও তিনি সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে।