― Advertisement ―

spot_img

জবিতে এআই ও আইটি ফেস্ট, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রযুক্তিবিদরা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যৎ কর্মদক্ষতাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘জেএনইউ এআই অ্যান্ড...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

সোমবার (১ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে আরও সবুজ করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও চিন্তা তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো উদ্যোগ সেই আদর্শেরই বাস্তব প্রতিফলন।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “বর্তমান সময়ে পরিবেশ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং একটি সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে।”

আরও পড়ুনঃ জ্যৈষ্ঠ্যের দাবদাহে তিতুমীর কলেজ ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার রঙিন সৌন্দর্য

যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও আমরা কাজ করতে চাই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের মতে, পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।