― Advertisement ―

spot_img

বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২০ জুন) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন

বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২০ জুন) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং সাসটেইনেবিলিটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হবে। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ও কিট সংগ্রহ কার্যক্রম চলবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ও ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জার্মানির হচ্‌শুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক ড. ব্যাস্টিয়ান কুয়াটেলবাউম। এছাড়া নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান মিশিয়েল কোকেন এবং ওলাম ফুড ইনগ্রেডিয়েন্টস (ওএফআই)-এর হেড অব সায়েন্টিফিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালনকারী এ বিশেষজ্ঞ সম্মেলনে বক্তা হিসেবে অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টা থেকে প্রথম ধাপের টেকনিক্যাল সেশন শুরু হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং বিকেল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত তৃতীয় ধাপের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পোস্টার প্রেজেন্টেশনও অনুষ্ঠিত হবে। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হবে।

আয়োজকরা জানান, এবারের সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের কাছ থেকে মোট ২৫৮টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। পরবর্তীতে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো মূল্যায়ন করা হয়। নির্বাচিত গবেষণার মধ্যে ৪৮টি গবেষণাপত্র মৌখিক উপস্থাপনা এবং ২০টি গবেষণাপত্র পোস্টার উপস্থাপনার জন্য মনোনীত হয়েছে।

আরও পড়ুনঃ জবিতে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড প্রদান, সম্মাননা পেলেন ১০৪ কৃতী শিক্ষার্থী

সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়ার কার্যকর সমন্বয়ের মাধ্যমে দেশের টেক্সটাইল খাতকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাত বর্তমানে বৈশ্বিক প্রতিযোগিতার মুখোমুখি। এ পরিস্থিতিতে প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, পরিবেশগত দায়বদ্ধতা এবং উদ্ভাবনী গবেষণার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, এ সম্মেলন দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন, মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।