― Advertisement ―

spot_img

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিয়াশাদ আমিম রিশাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী বুলবুল হাসনাত মনোনীত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) রাতে বুটেক্স স্পোর্টস ক্লাবের মডারেটর মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আনজুম, মো. মাহদি, রমিনুর রহমান তালুকদার, শিহাব সালেহিন ও রাসেল আহমেদ। এছাড়া হেড অব ফুটবল হিসেবে মো. আরিফুল ইসলাম সুইট এবং হেড অব ক্রিকেট হিসেবে ওহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া হেড অব অপারেশন হিসেবে সমরেশ বিশ্বাস, হেড অব ব্যাডমিন্টন হিসেবে মো. নুজহাত ইসলাম নির্জন, হেড অব আইটি হিসেবে আবু মুহাম্মাদ সায়েম, হেড অব ই-স্পোর্টস হিসেবে সাকিন সালেহিন এবং হেড অব ইনডোর হিসেবে সাজ্জাদুর রহমান সিয়াম মনোনীত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি রিয়াশাদ আমিম রিশাদ বলেন, “বুটেক্স স্পোর্টস ক্লাব বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ ও সক্রিয় ক্লাব। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। ক্লাবের ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের জন্য আরও বেশি ক্রীড়া কার্যক্রম, প্রতিযোগিতা এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করাই আমার লক্ষ্য।”

আরও পড়ুনঃ বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক বায়েজিদ

তিনি আরও বলেন, “ক্লাবের নিয়মিত ফুটবল, ক্রিকেট ও অ্যালামনাই সুপার কাপের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এবার প্রথমবারের মতো শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইনডোর গেমসের প্রসারেও কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক বুলবুল হাসনাত বলেন, “এটি আমার কাছে শুধু একটি পদ নয়, বরং বুটেক্সে ক্রীড়া কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার একটি সুযোগ। আমরা নতুনভাবে একটি ‘স্পোর্টস উইক’ আয়োজনের পরিকল্পনা করছি, যেখানে শিক্ষার্থী, অ্যালামনাই ও শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা থাকবে। পাশাপাশি খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও দক্ষতা উন্নয়নের জন্য ক্লাবে একজন স্থায়ী কোচ নিয়োগের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। সবার সহযোগিতায় বুটেক্স স্পোর্টস ক্লাবকে আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহরিয়া সুলতান রুপন, মো. আস-শাফি, আকিব শাহিদ এবং ইমন দাস।