― Advertisement ―

spot_img

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক বায়েজিদ

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক বায়েজিদ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ মনোনীত হয়েছেন। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্যারিয়ার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী পরিষদের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় ক্লাবের অ্যালামনাই, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে বিভিন্ন বিভাগ থেকে নয়জন সহ-সভাপতি মনোনীত হয়েছেন। তারা হলেন— সিয়াম সাদি খান, রুবাইয়াত রশিদ, সাঈদ বিন আনোয়ার ফাতিন, নাজরানা মাহনাজ দিবা, সুরাইয়া বিনতে আকবর, আলিমুল মাহাদি, রাতুল সাহা, ফাইরুজ জেবিন এবং জাহিদুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি ফাহাদ হোসেন ইমন বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। নতুন উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর সুযোগ সৃষ্টি করতে চাই।”

সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় ক্লাবের সকল সদস্য, সিনিয়র, উপদেষ্টা এবং যারা আমার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সম্মিলিত প্রচেষ্টায় আমরা বুটেক্স ক্যারিয়ার ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি।”

আরও পড়ুনঃ মিটফোর্ডে চিকিৎসা-ভোগান্তির অভিযোগ, স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “দেশে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করলেও অনেকেই নিজেদের ক্যারিয়ার সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। এই বাস্তবতায় বুটেক্স ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের সঠিক পেশাগত দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, *“বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ মিলিয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের সামনে টেক্সটাইল খাতের বিভিন্ন ক্যারিয়ার, দেশ-বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা, সরকারি-বেসরকারি চাকরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তুলে ধরতে হবে। এ জন্য নিয়মিত ক্যারিয়ার টক, তথ্যভিত্তিক উপস্থাপনা এবং ভিডিও প্রেজেন্টেশনের আয়োজনের ওপর গুরুত্ব দিতে হবে।”