― Advertisement ―

spot_img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. এমতাজ হোসেন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে নিয়োগ দিয়েছে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. এমতাজ হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. এমতাজ হোসেন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী চার বছর অধ্যাপক ড. এমতাজ হোসেন উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতাও তিনি প্রয়োগ করবেন। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ইমরানুল হককে চান জগন্নাথের ৯১ শতাংশ শিক্ষার্থী

নিয়োগের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমাকে এ পদের জন্য যোগ্য মনে করায় বর্তমান সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “উপ-উপাচার্যের দায়িত্ব মূলত উপাচার্যকে সহযোগিতা করা। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা সবাই মিলে কাজ করব।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন উপ-উপাচার্যের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।