― Advertisement ―

spot_img

কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ইমরানুল হককে চান জগন্নাথের ৯১ শতাংশ শিক্ষার্থী

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা তীব্র হয়েছে। বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনের স্থলাভিষিক্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ইমরানুল হককে চান জগন্নাথের ৯১ শতাংশ শিক্ষার্থী

কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ইমরানুল হককে চান জগন্নাথের ৯১ শতাংশ শিক্ষার্থী

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা তীব্র হয়েছে। বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনের স্থলাভিষিক্ত হিসেবে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ নিজস্ব শিক্ষককে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা কাকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দেখতে চান, তা জানতে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম ‘আমরা জকসু চাই’ ফেসবুক গ্রুপে একটি অনলাইন জরিপ পরিচালিত হয়। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।

জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৯১ শতাংশ মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হককে কোষাধ্যক্ষ হিসেবে দেখতে চান। এছাড়া ৪ শতাংশ শিক্ষার্থী ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদকে এবং ৩ শতাংশ বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনকে এ পদে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

বর্তমানে অধ্যাপক ড. ইমরানুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০২১ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত প্রথম শিক্ষক হিসেবেও তিনি পরিচিত।

আরও পড়ুনঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচডিএস-এর চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি ডেনমার্কের অ্যালবর্গ বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে Innovation and Entrepreneurship বিষয়ে এমএসসি এবং ২০২০ সালে International Business Management বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষণাক্ষেত্রেও অধ্যাপক ইমরানুল হকের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো ও পিএইচডি ফেলো হিসেবে কাজ করেছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ৭৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়ে নতুন কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের একটি বড় অংশের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠানের বাস্তবতা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সুপরিচিত নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।