― Advertisement ―

spot_img

শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে।বৃহস্পতিবার (৬ আগস্ট)...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীরা শেখ হাসিনার বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “ফ্যাসিবাদের আমলে গত ১৭ বছরে ছাত্ররাজনীতিতে যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫ আগস্টের পর থেকেই কাজ করে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে।”

তিনি আরও বলেন, “দেশের অন্যান্য ক্যাম্পাসের মতো যদি কেউ জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও মব সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাস দখলের চেষ্টা করে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল তা প্রতিহত করবে।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরফিন বলেন, “আমরা অবিলম্বে খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না।”

আরও পড়ুনঃ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে শিক্ষকদের তদন্তের প্রতিবাদ জানাল ইবি জিয়া পরিষদ

ভারতের উদ্দেশে তিনি বলেন, “ভারত যদি সত্যিই বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হয়ে থাকে, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতা করা উচিত।”

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।