― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস১৩ বছর পর নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

১৩ বছর পর নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

মিরাজ মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৩ বছর পর হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪। তৃতীয়বারের মতো নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল শুক্রবার (৩১ মে) এবং শেষ হবে ১ জুন।

বৃহস্পতিবার (৩০ মে) এক প্রেস কনফারেন্সে আয়োজন নিয়ে ব্রিফিং করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী এবং সহ সভাপতি ( প্রশাসন) মাহমুদুল হাসান লোমান।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র

আয়োজকরা জানান,’মগজে দূর করি মননে কলংক’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ডিবেটিং সোসাইটি আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল ৩১ মে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিমের অংশগ্রহণে উদ্বোধনী দিনে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হবে।

সেরা ২টি দলের মধ্যকার ফাইনাল রাউন্ড আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ফাইনালে বিজয়ী দলের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। বিতর্ক পরিচালনায় ৩০ বিচারক এবং ২ শতাধিক আয়োজক কমিটি এই আয়োজনে যুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।