― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসচবিতে ছিনতাইকারীদের কোপে আহত বিএমএ শিক্ষার্থী

চবিতে ছিনতাইকারীদের কোপে আহত বিএমএ শিক্ষার্থী

মোঃ আবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঘুরতে এসে ছিনতাইকারীদের রামদার কোপে আহত হয়েছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) এক শিক্ষার্থী। অবস্থা গুরুতর হওয়ায় আহত শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পামবাগান এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থীর নাম শেখ সাজিদ আল আহমেদ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির চূড়ান্ত টার্মের ছাত্র বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়, শেখ সাজিদ আল আহমেদ তার বান্ধবীকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন। রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পামবাগান এলাকায় গেলে তারা দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের সঙ্গে রামদা ছিল। ছিনতাইয়ে বাধা দিলে শেখ সাজিদকে তারা কুপিয়ে জখম করে। একই ঘটনায় সাজিদের বান্ধবীও আহত হন।

পরে দুজনকেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেখ সাজিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ঈদে ভিজিএফের চাল না পেয়ে বউকে তালাক

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মুনিয়া রহমান বলেন, ‘সাজিদের দুই হাতের তালুতেই ডিপ কাট ইনজুরি (গভীর ক্ষত) ছিল। এ কারণে রক্তপাত বেশি হচ্ছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম বলেন, ‘এর আগেও ছিনতাইয়ের খবর শুনে আমরা সেখানে গিয়েছিলাম। তবে সেখান থেকে পালানোর অনেক রাস্তা রয়েছে। তাই আমরা কখনো কাউকে ধরতে পারিনি।’

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন,‘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দুইজন ব্যাক্তি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। একজনকে ছুরিরাঘাত করে জখম করা হয়েছে। আমরা পুলিশ পাঠিয়েছি সেখানে।’