― Advertisement ―

spot_img

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের...
প্রচ্ছদজাতীয়হাদি হত্যার বিচারের দাবিতে দুই শিশু নিয়ে মা হদী চত্বর

হাদি হত্যার বিচারের দাবিতে দুই শিশু নিয়ে মা হদী চত্বর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়(শহীদ ওসমান হাদী চত্বর) অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে এক পর্যায়ে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে শাহবাগে উপস্থিত হন এক মা। শীতের রাতেও সন্তানদের কোলে নিয়ে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন। এ সময় দুই শিশুও ‘হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান দেয়। এই দৃশ্য উপস্থিত আন্দোলনকারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। সন্ধ্যার পর থেকে সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শুক্রবার রাত ১১টার পর সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারদিকেই বিক্ষোভকারীদের অবস্থান। এর ফলে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। তবে আশপাশের কয়েকটি সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে তারেক রহমান

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার ইনকিলাব মঞ্চের সদস্যরা ‘শহিদী শপথ’ গ্রহণ করেন এবং ত্রিশ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্নের অঙ্গীকার ব্যক্ত করেন।