
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম ওই দিন সকাল সাড়ে ৯টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা
আরও পড়ুনঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জামায়াত আমিরের আহ্বান
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।



