― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক...
প্রচ্ছদরাজনীতিসাবেক এমপি শামসুল ইসলামের হুঁশিয়ারি: দুর্গাপূজা নিয়ে ষড়যন্ত্র করছে আ.লীগ

সাবেক এমপি শামসুল ইসলামের হুঁশিয়ারি: দুর্গাপূজা নিয়ে ষড়যন্ত্র করছে আ.লীগ

আরফাত সিকদার, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর ধরে মানুষের অধিকার হরণ করে আসছে এবং নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। শামসুল ইসলাম বলেন, দুর্গাপূজা নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তা প্রতিহত করা হবে।

শুক্রবার (১১অক্টোবর) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখা আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এই সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান, যেন কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত না হতে পারে।

আরও পড়ুনঃ লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদী ভাঙ্গনে সর্বহারা কয়েকশ পরিবার

সম্মেলনে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি সরওয়ার কামাল সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নূর আহমদ আনোয়ারী, এস.এম লুৎফুর রহমান, শামসুল আলম বাহাদুর, আব্দুল্লাহ আল ফারুক, এবং অন্য নেতৃবৃন্দ।