― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদরাজনীতিগণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আব্দুল কাদির ভূঁইয়া

গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আব্দুল কাদির ভূঁইয়া

মোঃএমরুল ইসলাম, নরসিংদী, জেলা প্রতিনিধিঃ নরসিংদী জেলার বেলাবো উপজেলায় বিএনপির এক জনসভায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, “আগস্টে যারা গণহত্যা এবং মা-বোনদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।”

শনিবার (১৯ অক্টোবর) আমলাব ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত। জুয়েল অভিযোগ করেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এছাড়া, হাসিনা সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন যে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে।

আরও পড়ুনঃ রায়পুরে বিএমজিটিএ এর তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

সমাবেশে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা ও বেলাবো উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তোলেন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির বিকল্প নেই বলে দাবি করেন।

এই জনসভায় নরসিংদী ও আশেপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।