spot_img

― Advertisement ―

spot_img

মহান বিজয় দিবস উপলক্ষে পাথালিয়ায় নারীদের আলোচনা সভা

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
প্রচ্ছদরাজনীতিআমীর ডা. শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা: এডভোকেট শহিদুল

আমীর ডা. শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা: এডভোকেট শহিদুল

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াত ই ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বলে মন্তব্য করেন এডভোকেট শহিদুল ইসলাম।

আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৩টায় পল্লীবিদ্যুৎ সংলগ্ন আমার স্কুল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ই ইসলামী আশুলিয়া থানার আয়োজনে সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা দেলোয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কোনো লাভ নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জামায়াতের কর্মীরা সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হলেও তাদের বিনাশ করা যায়নি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে জামায়াত প্রমাণ করবে তারা আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তাঁর দাবি, জামায়াতে ভোট দিলে মা-বোনেরা ঘরে ও কর্মস্থলে নিরাপদে থাকবে, রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে।

আরও পড়ুনঃ ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের দাবিতে জমিয়তের স্মারকলিপি

প্রধান বক্তা ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন বলেন, জামায়াতে ইসলামী দেশে আইনের শাসন ও যাকাতভিত্তিক অর্থনীতি চালু করবে, যা ধনী-গরিবের বৈষম্য দূর করবে এবং শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান ও সু-চিকিৎসার নিশ্চয়তা প্রদান করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জননেতা লুৎফর রহমান। এ সময় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা সভাপতি হারুনুর রশীদ, আশুলিয়া থানা সভাপতি অধ্যক্ষ বশির আহমেদ, সাভার থানা আমীর মো. আব্দুল কাদের, ঢাকা জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালক প্রফেসর আসাদুজ্জামান জিম প্রমুখ বক্তব্য রাখেন।