― Advertisement ―

spot_img

জাবাল ই নূর ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জাবাল ই নূর ফাউন্ডেশনের শিক্ষা বিস্তারে ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামী শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ...
প্রচ্ছদরাজনীতিসকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মৌলিক লক্ষ্য: জামায়াত প্রার্থী

সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মৌলিক লক্ষ্য: জামায়াত প্রার্থী

 শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ “আর কোন বিভেদ নয়, মিলেমিশে দেশটাকে করতে হবে”—এ আহ্বান জানিয়ে আগামী ঢাকা–১৯ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন বলেন, “জামায়াতে ইসলামী সরকার গঠন করলে মুসলমানদের মতোই অন্য ধর্মের ভাইয়েরাও সমান অধিকার ও নিরাপদ জীবন পাবেন। সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মৌলিক লক্ষ্য।”

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় পাথালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব বলেন।

এসময় আরও বলেন, “রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা শক্তিশালী করা হবে। আমরা মিলেমিশে একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।”

সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসেন বলেন, “দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে একটি লক্ষ্যেই কাজ করতে হবে—মানুষের কল্যাণ।”

আরও পড়ুনঃ অব্যবস্থাপনায় বিপর্যস্ত সড়ক : বিশ্ববিদ্যালয়ের সামনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

পাথালিয়া ইউনিয়ন সভাপতি রাশেদ হোসেনের সভাপতিত্বে এবং হাফেজ সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শহিদুল ইসলাম, হাসান মাহবুব মাস্টার, লুৎফর রহমান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ, আশুলিয়া থানা সভাপতি বশির আহমেদ, থানা সেক্রেটারি আবুল হোসেন মীর এবং পাথালিয়ার সাবেক সভাপতি মাওলানা জালাল উদ্দিন।

বক্তারা সবাই দেশ গড়ার কাজে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের সমর্থন প্রার্থনা করেন।