spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদরাজনীতি"জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চায়"

“জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চায়”

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা পরিবারের রাজনীতি করে না; জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চাই। এজন্য জনগণকে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখতেই হবে। তবেই ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়া সম্ভব।

রবিবার রাতে হাজারো নারী–পুরুষের উপস্থিতিতে পৌরশহরের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মো. লতিফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। এছাড়াও জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নেতৃত্ব ছিল দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ–সন্ত্রাসের গডফাদার। তাদের আমলে দেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, “যাদের কাছে নিজের দলের নেতাকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ ও জাতির ভবিষ্যৎ কখনোই নিরাপদ হতে পারে না।”

বুলবুল বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে যুব সমাজকে উদ্যোক্তায় পরিণত করা হবে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুব নারী–পুরুষকে জাতীয় সম্পদে পরিণত করার লক্ষ্য নিয়েই জামায়াত কাজ করছে। ঘরে বসেই প্রতিটি মানুষকে আয়ের সুযোগ করে দেওয়া হবে। পাশাপাশি শহর–গ্রামের বৈষম্য দূর করে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুনঃ জবিতে সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে কাওছার–মিনহাজ

তিনি আরও জানান, মহানন্দা ও পদ্মা নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় স্থানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বিশুদ্ধ পানির সংকট দূর করা হবে। ছাত্র–তরুণদের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জকে নতুন বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভা শেষে উপস্থিত জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।