spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াতে ইসলামীর উপহার সামগ্রী বিতরণ 

রামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াতে ইসলামীর উপহার সামগ্রী বিতরণ 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা।এবং মত বিনিময় শেষে আসন্ন শারদীয়  দূর্গা পূজা উপলক্ষে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রামগঞ্জের মোহাম্মদিয়া চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলার আমীর মুহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, ও সি তদন্ত সুরজিত বড়ুয়া উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারী প্রিন্সিপাল ইমরান হোসেন রামগঞ্জ পৌরসভার আমীর অ্যাডভোকেট মোঃ হাসান বান্না এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলার সভাপতি অপূর্ব কুমার সাহা।

আরও পড়ুনঃ নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবি  এরশাদ উল্লাহ’র 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমীর রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সাহা লিটন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। 

মতবিনিময় সভা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামী পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।