spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

ইবির বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এতে উপস্থিত ছাত্ররা হলের নানাবিধ সমস্যা ও সংস্কারের কথা প্রাধ্যক্ষের কাছে তুলে ধরেন।

সোমবার ( ২১ অক্টোবর) বিকেল পাঁচটায় হলের টিভি কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীরা হলের আবাসিকতা সুনিশ্চিতকরণ, সুপেয় পানির ফিল্টার স্থাপন, ওয়াইফাই সমস্যার স্থায়ী সমাধান, গণরুম বিলুপ্তি, রিডিংরুম প্রসারণ ও সমৃদ্ধকরণ, স্পোর্টস রুম বরাদ্দ, হল থেকে পুলিশফাঁড়ি ও বিএনসিসি’র অন্যত্র স্থানান্তর, হলে ক্যান্টিন ও সেলুন নিশ্চিতকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশা নিধন স্প্রে , ডাইনিংয়ে খাবারের মান সুনিশ্চিতসহ নানাবিধ প্রস্তাব উত্থাপন করেন।

আরও পড়ুনঃ ইবি’র ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মুক্তারুল-যোবায়ের

শিক্ষারঁথীদের দাবির প্রেক্ষিতে প্রাধ্যক্ষ ড. এটিএম মিজানুর রহমান বলেন, ‘ ইতোমধ্যে হলের সিসিটিভি ঠিক করা হয়েছে। ওয়াইফাইয়ের কাজ আগামীকাল শুরু হবে, আশা করি এক সপ্তাহের মধ্যে পুরো হলের ওয়াইফাই লাইন ঠিক হয়ে যাবে। সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। এরপর আমাদের কাজ হলো হলে অবস্থানরত বিএনসিসি ও পুলিশ ফাঁড়ির বরাদ্দকৃত কক্ষ অন্যত্র স্থানান্তর, প্রশাসনে জানিয়েছি, তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, ‘তোমাদের সকল সমস্যা আমার সাধ্যের মধ্যে সমাধান করবো, সমস্যার কথা ঠিক সময়ে অফিসে জানাবে আর একটু ধৈর্য ধারণ করবে, তবে আনলিমিটেড ধৈর্য নয়। শুধু তোমাদের প্রতিশ্রুতি দিতে হবে পড়াশোনা ও ভালো রেজাল্টের। আমার এ হলের যারা আছো শুধু তোমাদের মুখে শুনতে চাই স্যার আমি বিভাগে ১ম, ২য়, ৩য় হয়েছি।’