― Advertisement ―

spot_img

জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতা রেজওয়ানের ৩ দিনের রিমান্ড

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো....
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবির ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ১ জানুয়ারি থেকে

জবির ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ১ জানুয়ারি থেকে

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে। ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.jnu.ac.bd–এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ই ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ইউনিট-এ (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ইউনিট-ই (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ইউনিট-বি (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক ১

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি/সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এ ছাড়া এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বিদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।