― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাসীমান্তে আসামিসহ ২১৫ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল এবং মোবাইল ফোন আটক

সীমান্তে আসামিসহ ২১৫ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল এবং মোবাইল ফোন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনসহ একজন আসামিকে আটক করা হয়েছে।

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি ২০২৫ তারিখ ভোলাহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা ছিল। এ প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম-এর পরিকল্পনা ও নির্দেশনায় ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

সীমান্ত মেইন পিলার ২০০ থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন হাউজপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পাকা রাস্তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে টহল দল মোঃ নাজমুল হোসেন নাজিম (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, গ্রাম-আলালপুর, পোস্ট-ফুটানি বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে।

আটককৃত মালামালের মধ্যে ছিল, ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি SUZUKI GIXXER 150cc মোটরসাইকেল, একটি ব্যবহৃত বাটন মোবাইল ফোন। আটককৃত ব্যক্তি ও মালামাল ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ এখনো সঠিক পথে আসেনি দেশের গণমাধ্যমগুলো: হাসান হাফিজ

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ টহল পরিচালনার মাধ্যমে মাদক পাচার রোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ ধরনের বিশেষ অভিযান সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।